Main Menu

সিডনিতে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী কুরআনে হাফিজের মৃত্যু

প্রবাস ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী কুরআনে হাফিজের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুর রহমান। তিনি সিডনির ক্যান্টারবেরি ব্যাঙ্কটাউন সিটির বাংলাদেশী অধ্যুষিত লাকেম্বার দারুল উলুম জামে মসজিদের খতমে তারাবিহ’র হাফেজ ছিলেন।

আহত অপর হাফিজও একই মসজিদে খতমে তারাবিহ নামাজ পড়াতেন।

শনিবার (২ এপ্রিল) প্রথম রমজানে তারা দু’জনই ঐ মসজিদে তারাবিহ নামাজ পড়ান। এর পর রাতে তারা দু’জন ওলংগং যাওয়ার জন্য প্রাইভেট কারে করে যাত্রা করেন। পতিমধ্যে লিভারপুল-ওলংগং সড়কে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

এসময় ঘটনাস্থলেই মারা যান হাফিজ আব্দুর রহমান। তার বয়স অনুমানিক ২০ বছর বলে জানা গেছে। আহত অপর হাফিজের বয়সও ২০ বছর বলে জানান দারুল উলুম জামে মসজিদের কমিটির কর্মকর্তারা।

বর্তমানে নিহতের মরদেহ লিভারপুল হাসপাতালে রাখা হয়েছে। একই হাসপাতালে আহত হাফেজের চিকিৎসা চলছে। এঘটনার পর বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed