হস্তশিল্পের নানা পন্যের সম্ভার নিয়ে আদিবা হস্তশিল্প’র উদ্বোধন
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে হস্তশিল্পের তৈরী নানা পন্যের সম্ভার নিয়ে উদ্বোধন হয়েছে আদিবা হস্তশিল্প। কুড়িগ্রামের পুরাতন পোস্ট অফিস পাড়ায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, কুড়িগ্রাম পশু হাসপাতাল মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, আদিবা হস্তশিল্পের স্বত্বাধিকারী ফারহানা ইসলাম মিমি সহ স্থানীয় ব্যবসায়ীরা।
এ সময় আমান উদ্দিন মঞ্জু সহ অতিথিরা প্রতিষ্ঠানটির উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন এই হস্তশিল্প বিকাশের মাধ্যমে নারী কর্মসংস্থান যেমন ঘটবে তেমনি কুড়িগ্রামের তৈরী জিনিষের কদর বাড়বে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed