দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন শাখা ছাত্রলীগ নেতা সহ তিন জন মারা গেছেন। বুধবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নবাবগঞ্জ-কাঁচদাহ আঞ্চলিক সড়কের আলমনগর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)। তাদের মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ বলছে, রাত ১২টার দিকে নিহত তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন। পথে আলমনগর বাজারের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, রাতেই খবর পেয়ে নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের হস্তান্তর করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed