রাবিতে থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ। বৃহস্পতিবার (৩১ মার্চ) ১১টায় উপাচার্য কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর। সভা সূত্রে জানা গেছে, করোনাকালীন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য শুধু এই বছরের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ রাখছে ভর্তি পরীক্ষা উপ-কমিটি।
সভা সূত্রে আরও জানা যায়, এবছর ভর্তি পরীক্ষায় থাকবে ৪ ইউনিট এবং প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ৭২ হাজার পরীক্ষার্থী।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed