শান্তিগঞ্জে ৩টি গরু চুরি, থানায় অভিযোগ দায়ের
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে রাতের আঁধারে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে চোরদল। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে সুনাই মিয়ার বাড়ীতে।
এ ব্যাপারে বৃহস্পতিবার সুনাই মিয়া বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় অজ্ঞাতনামা চুরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সুনাই মিয়া গরু মোটাতাজাকরণ করে ক্রয় বিক্রয় করে সংসার চালান। এ বছর ছোট বড় ১০ টি গরু তিনি পালন করেছিলেন। ৩০ মার্চ বুধবার রাতে গরুগুলো গোয়ালঘরে রাখার পর দরজা তালাবদ্ধ করে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন সুনাই মিয়া। রাত অনুমান ১১ টা ৪৫ মিনিট থেকে ৪ টার মধ্যে কোন এক সময়ে অজ্ঞাতনামা চুরেরা ১ টি ষাড় ও ২ টি গাভী বাচুর সহ চুরি করে নিয়ে হগছে। যার মূল্য অনুমান ১ লক্ষ ৭০ হাজার টাকা। চোরদল গোয়াল ঘরের দরজার তালা ভেঙে গুরু গুলো চুরি করে নিয়ে যায়। বুধবার ভোরে সুনাই মিয়া গরুগুলো হাওরে নিয়ে যাওয়ার জন্য গোয়াল ঘরের সামনে গিয়ে দরজার তালা ভাঙ্গা দেখতে পেয়ে ঘরে প্রবেশ করে দেখতে পান গোয়ালঘর থেকে তার ৩ টি গরু নাই। অনেক খোঁজাখোঁজির পর চুুরখাই গ্রামের হাওরের ধানক্ষেতে ১টি গাভীর বাচুর পেলেও অন্য গরুগুলো না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
এ ব্যাপারে ভোক্তভোগী সুনাই মিয়া বলেন,আমি গরু লালন পালন ও ক্রয় বিক্রয় করে আমার সংসার চালাই, এই গরুগুলো চুরি হওয়ায় আমি এখন নিঃস্ব।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদীর হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান অভিযোগ পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে এবং চুরদেরকে আইনের আওতায় আনা সহ গরুগুলো উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed