নবনির্বাচিত জেলা বিএনপির নেতৃবৃন্দকে মিফতা’র অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাউন্সিল ও তৃণমূল নেতাকর্মীদের গোপন ভোটে নব নির্বাচিত নেতৃত্বে সিলেট জেলা বিএনপি’র কার্যক্রম আরো শক্তিশালী হবে। কাউন্সিলরদের ভোটে সিলেট জেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ূম চৌধুরী, সাধরাণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিফতাহুল কবীর (মিফতা)।
এক অভিনন্দন বার্তায় মিফতাহুল কবীর মিফতা বলেন নতুন নেতৃত্বে আগামী দিনে সিলেটে অবৈধ সরকার পতন আন্দোলনে সাহসী ভূমিকা রাখবেন একই সঙ্গে সিলেট জেলা বিএনপিকে এগিয়ে নিয়ে যাবেন ও দলের অগ্রযাত্রাকে আরো তরান্বিত করবে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আন্দোলনে এ কমিটি শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed