জেলা বিএনপির বিদায়ী আহবায়কের অভিনন্দন ও কৃতজ্ঞতা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সদ্য বিদায়ী সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। একটি সুন্দর ও প্রাণবন্ত কাউন্সিল উপহার দেয়ায়, বিএনপির কেন্দ্রীয়, সিলেট বিভাগ ও জেলা নেতৃবৃন্দ, কাউন্সিলার ও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
মঙ্গলবার এক বিবৃতিতে সদ্য বিদায়ী এই আহায়ক বলেন, দীর্ঘ ২ বছরেরও বেশী সময় ধরে আমি জেলা বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। জেলা বিএনপিকে মনে হয়েছে নিজের পরিবার। করোনা মহামারীর কারণে কাউন্সিল করতে বিলম্ব হয়েছে।
সর্বোপরি শেষ সময়ে এসে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্টু নির্বাচনের মাধ্যমে জেলা বিএনপির নতুন নেতৃত্বে হাতে ক্ষমতা হস্থান্তর করতে পারায় নিজেকে ধন্য মনে করছি।
কাউন্সিলকে সফল ও সার্থক করতে বিএনপির কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ যে ত্যাগ ও পরিশ্রম করেছেন তা কোনভাবে ভুলে যাবার নায়। আমার প্রত্যাশা নতুন নেতৃত্বের মাধ্যমে জেলা বিএনপির কার্যক্রম আরো শক্তিশালী হবে। তৃনমূল নেতাকর্মীদের ভালবাসার কারণেই এই কাউন্সিল সম্ভব হয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। জাতীয়তাবাদী আদর্শের যেকোন প্রয়োজনে সদা পাশে থাকতে আমি অঙ্গিকারাবদ্ধ।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed