মেয়র সাদিক খানের নেতৃত্বে লন্ডনের রাস্তায় লাখো মানুষ
প্রবাস ডেস্ক : যুদ্ধ বন্ধ ও ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে লন্ডনের রাস্তায় নামেন কয়েক লাখ মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমাবেশ আহ্বান জানানোর পর লন্ডনের ট্রাফালগার স্কয়ারে নীল, হলুদ রঙের পতাকা নিয়ে সমাবেশে যোগ দেন সাধারণ মানুষ। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই মিছিলের নেতৃত্ব দেন লন্ডনের মেয়র সাদিক খান।
তিনি বলেন, ‘গত একমাস অকল্পনীয় যন্ত্রণা সহ্য করেছে ইউক্রেন। ইউক্রেনের অন্ধকার মুহূর্তে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে লন্ডন।
ইউক্রেনের জনগণের প্রতি সংহতি জানিয়ে নারী ও শিশুরাও এতে অংশ নেন। কারও হাতে ইউক্রেনের হলদে-নীল জাতীয় পতাকা কারও বা গালে রঙ তুলির আঁচড়। তারা রুশ অভিযানের বিরুদ্ধে স্লোগান দেন এবং পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।সমাবেশে অংশ নিয়ে একজন বলেন, আমরা সবাই পরিবার, শান্তিই শক্তি।
বিশাল এই পদযাত্রায় অংশ নেন ব্রিটেনের ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি বিশ্ববাসীকে ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed