সিলেটের লালবাজারে ১০০ কেজির বাঘাইড়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সুরমা নদীতে ধরা পড়েছে ১০০ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। রোববার (২৭ মার্চ) এই মাছটি বিক্রির জন্য নগরের লালবাজারে নিয়ে আসেন এক বিক্রেতা।
এই মাছটির দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাকা। বিশাল এই মাছটি দেখতে অনেকেই লালবাজারে ভিড় করেন।
সকাল ৭টার দিকে লামাকাজি এলাকায় সুরমা নদীতে এই বিশাল বাঘাইড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে। জেলেদের কাছ থেকে কাজিরবাজার মৎস্য আড়তের এক ব্যবসায়ী সেটি কিনে আনেন। তার কাছ থেকে মাছটি কিনেছেন সিলেট নগরীর ১১নং ওয়ার্ডের কাজিরবাজার এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া। পরে তিনি মাছটি নগরের লালবাজারে নিয়ে আসেন।
বেলাল মিয়া জানান, এক লাখ টাকা দিয়ে তিনি মাছটি কিনেছেন। এখন দেড় লাখ টাকা দাম চাইছেন। অবশ্য এক লাখ ২০-৩০ হাজার টাকা পেলে তিনি বিক্রি করে দেবেন।
Related News
মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেRead More
সিলেটে গভীর রাতে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মানRead More



Comments are Closed