Main Menu

হবিগঞ্জে নানা আয়োজনে জাতীয় গণহত্যা দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জেলা প্রশাসনের নানান আয়োজনে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ দিবস পালন উপলক্ষে জেলার নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ১৯৭১ সালের ২৫শে মার্চে বর্বরোচিত হত্যাকাণ্ডে নিহতদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আবু জাহির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি ,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, মেয়র, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।

Share





Related News

Comments are Closed