ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ২টায় থানা পয়েন্টে দিরাই সাংবাদিক ইউনিয়ন ও দিরাই বাঁচাও আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন হয়।
দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইফতেখার মো. নাবিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাক-স্বাধীনতাবিরোধী কালো আইন। এটি জননিরাপত্তার নামে জনহয়রানিমূলক আইন। মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই এই আইনে গ্রেফতার করা হচ্ছে। এই আইনের অপব্যবহার করে সাধারণ মানুষ, সাংবাদিক ও শিক্ষকদের হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এই আইনে গ্রেফতারকৃতদের মুক্তির দাবিও জানান তারা।
বক্তারা আরও বলেন, নিত্যপণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। দাম নিয়ন্ত্রণে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। রমজানকে সামনে রেখে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য দাম বাড়ানো পরিকল্পনা হচ্ছে। পণ্যের মূল্য এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। দ্রুত দাম নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা।
দিরাই সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম উমেদ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সর্দার খেজুর, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, দিরাই রিপোটার্স ইউনিটির সভাপতি সৈদুর রহমান তালুকদার, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, স্কুল শিক্ষক রনি শেখ, শাল্লা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আমির হোসাইন, দিরাই বাঁচাও আন্দোলনের সদস্য সাইফুর রহমান, শিহাব উদ্দিন, মো. আশরাফ আলী প্রমুখ।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed