চট্টগ্রামে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার (২১ মার্চ) সাড়ে ৫টার দিকে উপজেলার আধুনগরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের দোহাজারি থানার ওসি সিরাজুল হক।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হারুনুর রশিদ (৩০) ও সাইদুল (৩৩)। তারা লোহাগাড়া উপজেলার বাসিন্দা। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীস অবস্থায় একজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, হারুনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। তারা হারুনের সহযাত্রীদের চিনতে পারেননি।
প্রাইভেট কারটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী। প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
Related News
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০, এক পরিবারেরই ৮ জন
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০Read More
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৬
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনেRead More



Comments are Closed