Main Menu

বাহুবলে একই স্হানে সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

Manual6 Ad Code

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল বাজারে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান এর উপর ছাত্র লীগ কর্মী কর্তৃক হামলার প্রতিবাদে ১২ মার্চ বিকেল ৩ টায় সচেতন নাগরিক এর ব্যানারে বাহুবল বাজারে এক প্রতিবাদ সভার আহবান করা হয়।

Manual8 Ad Code

একই স্থানে উপজেলা ছাত্র লীগের ব্যানারে উপজেলা চেয়ারম্যান কর্তৃক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এক পাল্টা প্রতিবাদ সভা আহবান করা হয়। এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে স্হানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বশির আহমেদ, আব্দুল কদ্দুস মেম্বার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

এ অবস্থায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা শনিবার দুপুর ১২টা থেকে বাহুবল সনদের বাগান বাড়ি থেকে চলিতাতলা সীমানার ভেতরে ১০ দিনের জন্য সকল ধরনের সভা, সমাবেশের উপর ১৪৪ ধারা জারি করেছেন।

১৪৪ ধারা জারির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা বলেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য এ ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন আমি প্রতিবাদ সভা ডাকি নাই, প্রতিবাদ সভা ডেকেছে সাধারণ জনগণ আমার উপর হামলার ঘটনায় মামলা হয়েছে, এফআইআর হয়েছে। দুর্বৃত্ত বা সন্ত্রাসীর কোন দল নাই তবুও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্র লীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে পাল্টা প্রতিবাদ সভা আহবান করেছে। এ অবস্হায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code