Main Menu

উৎসবমুখর পরিবেশে জাবিতে ৪২ ব্যাচের র‍্যাগ পালিত

Manual7 Ad Code

জাবি প্রতিনিধি: ‘বন্ধুত্ব থাকুক মুকুটে মহাকাব্যে অথবা চিরকুটে’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২ তম ব্যাচ তাদের শিক্ষা সমাপনী উৎসব ‘র‍্যাগ ৪২’ পালন করছে।

Manual7 Ad Code

শনিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিভিন্ন সঙ্গীত ব্যান্ডের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ‘র‍্যাগ ৪২’ এর সমাপনী উৎসবের দ্বিতীয় দিন পালিত হয়।

Manual5 Ad Code

উৎসবের দ্বিতীয় দিনে ওয়ারফেজ, বাংলা ফাইভ, দ্যা ট্র‍্যাম্প, অবান্তর ব্যান্ডসহ আরও অনেক সংগীত শিল্পী তাদের সংগীত পরিবেশন করেন। ওয়ারফেজ ও বাংলা ফাইভের গান শুনতে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। তাদের গান শোনার জন্য বিকাল থেকে দর্শকরা মুক্তমঞ্চে জড়ো হয়ে আসন গ্রহণ করতে শুরু করে, যেখানে মূল অনুষ্ঠান সন্ধ্যার পরে শুরু হয়।

Manual7 Ad Code

এইদিন ওয়ারফেজ ব্যান্ডকে নিয়ে দর্শকদের মাঝে সবচেয়ে বেশি উৎসাহ লক্ষ্য করা যায়। সবাই ওয়ারফেজের গান শোনার জন্য মুখিয়ে ছিল। কখন ওয়ারফেজ মঞ্চে উঠবে সেই আশায় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল। অবশেষে অনেক জল্পনা কল্পনা পেরিয়ে রাত আড়াইটার দিকে ওয়ারফেজ মঞ্চে উঠে ও তাদের বিভিন্ন জনপ্রিয় গানের মাধ্যমে মঞ্চে উপস্থিত দর্শকদের মাঝে আলোড়ন সৃষ্টি করে।

দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ‘র‍্যাগ ৪২’ এর দ্বিতীয় দিনের উৎসব অনুষ্ঠিত হয়। দর্শকরা সার্বিক সহযোগিতার মাধ্যমে এই দিনের অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হতে সহায়তা করে। অনুষ্ঠানের দায়িত্বে থাকা ব্যাক্তিবর্গরাও এই দিন দক্ষতার পরিচয় দেয়।

Manual1 Ad Code

প্রসঙ্গত, শনিবার (১১ মার্চ) ‘র‍্যাগ ৪২’ এর সমাপনী উৎসবের প্রথম দিন অনুষ্ঠিত হয়। এই দিনে গানের পাশাপাশি নাচও পরিবেশন করে বিশ্ববিদ্যালয়সহ আমন্ত্রিত অনেক শিল্পীরা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code