সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় আ’লীগ নেতার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশ থেকে শাইস্তা মিয়া (৫৩) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ মার্চ) রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইচক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাইস্তা মিয়া সিলেটের বালাগঞ্জ উপজেলার কায়েস্থঘাট গ্রামের তেজা আলরি পুত্র। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। শহর থেকে বের হওয়ার ১০ মিনিট পর থেকে তার মোবাইলে পরিবারের লোকজন ফোন দিলেও রিসিভ হয়নি। খবর পেয়ে পুলিশ পারাইরচক এলাকা থেকে মোটরসাইকেলের পাশে পড়ে থাকা মরদেহ উদ্ধার করে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, ধারণা করা হচ্ছে, রাতে বাড়ি ফেরার পথে কোন এক যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed