মাধবপুরে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে প্রেমিকাকে বিয়ের প্রলোভন দিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রেমিক জাহাঙ্গীর আলম রিংকুকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
জাহাঙ্গীর আলম রিংকু উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত্যু আল্তাব আলীর ছেলে। ঘটনার প্রায় মাসখানেক পর পুলিশ ঢাকার গুলশানের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার (৮ মার্চ) ভোররাতে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। একইদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই বাবুল মিয়া চৌধুরী তাকে আদালতে প্রেরণ করলে বিচারক জাহাঙ্গীর আলম রিংকুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ২৭শে জানুয়ারি কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে জাহাঙ্গীর তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্বার করে স্বজনরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা করান। এরপর ১ ফেব্রুয়ারি থানায় জাহাঙ্গীরকে অভিযুক্ত করে মামলা করেন।’
মামলার পর গ্রেপ্তার এড়াতে জাহাঙ্গীর ঢাকার গুলশান থানা এলাকায় একটি বাসায় দারোয়ানের চাকুরি নেয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিতের পর মঙ্গলবার ভোররাতে মাধবপুর পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed