কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় স্কুলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের সদর দক্ষিণ বিজয়পুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো-মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)।
কুমিল্লা রেলওয়ের প্রকৌশলী শওকত হোসেন জানান, নিহতরা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী। তিনি জানান, ট্রেনের ধাক্কায় তিন শিক্ষার্থী মারা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে স্বাভাবিক করা হয়েছে।
Related News
সীমান্তে পড়ে থাকা শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪)Read More
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে: সেতুমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ কাজ শেষ হবেRead More



Comments are Closed