বাহুবলে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, মহাসড়ক ১ ঘন্টা অচল
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে পৌছলে ট্রাক-ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তবে প্রাণহানির ঘটনা না ঘটলেও ট্রাক্টর চালক আজিজুল ইসলাম (২৫) কে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
৮মার্চ সকাল ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এর ফলে মহা সড়কের উভয় পাশে ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রী সাধারণ দুর্ভোগের শিকার হন।
জানা যায়, ওই সময় পাথর বোঝাই ট্রাক্টর (ঢাকা মেট্রো-ট-২০- ৩৪০৫) ও ঢাকা থেকে সিলেটগামী সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকামেট্রো- উ-১১- ৫৩০২) ওই স্থানে পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ট্রাকটি মহাসড়কে উল্টে যায়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে দীর্ঘ এক ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আহত আজিজুল ইসলামের বাড়ি বাহুবল উপজেলার হরিতলা গ্রামে। সে ওই গ্রামের আব্দুল গফুরের পুত্র।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed