সিলেটে শত শিশুর কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ
বৈশাখী নিউজ ডেস্ক: ১৯৭১ সালের ৭ মার্চ। একটি তর্জনীর হেলনে জেগে উঠেছিলো একটি জাতি। একটি বজ্রকন্ঠ ছড়িয়ে পড়েছিলো পুরো বাংলায়। সেই তর্জনী আর কণ্ঠের তেজে বাঙালি ছিনিয়ে এনেছিলো স্বাধীনতা।
এর ৫১ বছর পর, ২০২২ এর সাত মার্চে সিলেটে আবার যেনো ফিরে এলো সেই কণ্ঠ। একটি কণ্ঠ হয়ে উঠলো শত কণ্ঠ। শত শিশুর কণ্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই ভাষণ- ‘আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না’।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮টায় সিলেটের জেলা প্রশাসক ভবনের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে শত শিশুর কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুর ছবির সামনে দাঁড়িয়ে বন্ধবন্ধুর প্রিয় কোট পড়ে তার মতো করেই শিশুরা সমস্বরে গর্জে ওঠে- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের পরিকল্পনায় এবং সিলেট জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় আয়োজন করা হয় একশ শিশুর অংশগ্রহণে এই ঐতিহাসিক ভাষণের।
এই আয়োজনে অংশ নেওয়া মুনতাহা বেগম নামের এক শিশু বলে, আমি ছোটবেলা থেকেই বাসায় বঙ্গবন্ধুর নাম শুনেছি। তার ভাষণ টিভিতে দেখেছি। এই ভাষণ আমার ভালো লাগে।
জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ বলেন, শিশুদের সাথে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দিতে, তার আদর্শ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
এ আয়োজনের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed