ওসমানী বিমানবন্দরে পাখি আটকে দিল লন্ডনগামী ফ্লাইট!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির আঘাতে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমানের যাত্রীরা। বিমানের এই ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশে যাওয়ার কথা ছিল। এতে ভোগান্তিতে পড়েছেন ২৯৭ যাত্রী।
রোববার (৬ মার্চ) সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু রানওয়েতে যেতেই একটি পাখি এয়ারক্রাফটের ডানার সাথে ধাক্কা লাগে পাখির। এতে বিকল হয়ে পড়ে ইঞ্জিন। তাই আকাশে উড়তে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ সিলেট-লন্ডন ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েন ওই ফ্লাইটের ২৬৫ যাত্রী।
বিমানবন্দর সূত্র জানায়, সিলেট-লন্ডন ফ্লাইট আটকে যাওয়ায় সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, উড্ডয়নের ঠিক আগ মুহুর্তে উড়োজাহাজের ইঞ্জিন ঠিকঠাকমতো কাজ করছিলো না। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে ধরা পড়ে উড়োজাহাজের সাথে পাখির ধাক্কা লাগার বিষয়টি। বার্ড হিটের কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। ফলে দিনভর যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। এদিকে, ফ্লাইট বাতিল হওয়ায় হিথ্রো-সিলেট ফিরতি ফ্লাইটও বাতিল করা হয়েছে।
প্লেন যাত্রীদের অনেকে জানান, সকাল ৬ থেকে ৭টার দিকে বিমানের ফ্লাইট ধরতে তারা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। কিন্তু দীর্ঘ ১১ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো ফ্লাইটের কোনো খবর নেই। নারী ও শিশু সন্তান নিয়ে ভোগান্তিতে রয়েছেন তারা।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার বলেন, ফ্লাইটটি রানওয়েতে যাওয়ার পর একটি পাখি আঘাত করলে বিমানের ফ্লাইট ব্যাহত হয়। ফলে বিমানে ত্রুটির কারণে ফ্লাইট ব্যাহত হয়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, বার্ড হিটের কারণে এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ফ্লাইট অপারেট করা সম্ভব হয়নি। তবে ওসমানী বিমানবন্দরের রানওয়েতে বার্ড হিটের বা পাখির ধাক্কা লাগার কোন প্রমাণ পাওয়া যায়নি। হয়তো বিমান অবতরনের আগে কোথাও পাখির সাথে ধাক্কা লেগেছিল। এতে এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফ্লাইটটি সিলেট ওসমানী বিমানবন্দর ত্যাগ করতে পারেনি।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed