সিলেটে নকল সোনার বার দিয়ে প্রতারণার চেষ্টা, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় নকল সোনার বার দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত মো. আনিছুর রহমান (৫৪) চাঁদপুর জেলার কচুয়া থানার খিলা ভূইয়াবাড়ী এলাকার বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে।
শনিবার (৫ মার্চ) র্যাব-৯ সিপিএসসি, (ইসলামপুর ক্যাম্প) সিলেটের একটি দল দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশীদ চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে।
রোববার (৬ মার্চ) র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার আনিছুর রহমান নকল স্বর্ণের বার দেখিয়ে মানুষের সাথে প্রতারণাকারী চক্রের সদস্য। এসময় তার নিকট থেকে প্রতারণার আরও নগদ ১৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনিছুর স্বীকার করেছেন, দীর্ঘদিন যাবৎ তিনি এভাবে প্রতারণা করে আসছিলেন। ভুক্তভোগী মনাই তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন। এরপর তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed