Main Menu

সিলেটে কোটি টাকার সম্পত্তি দখল মুক্ত করলো প্রশাসন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজার এলাকার মহাজন পট্টি ও লাল দিঘীর পাড়ের কোটি টাকার মূল্যের ৪টি দোকান কোটা দখলদারদের কাছ থেকে মুক্ত করা হয়েছে।

গত মঙ্গলবার (১ মার্চ) সকাল ১১ টার দিকে সিলেট জেলা জজ কোর্টের নাজির মোঃ নাজিম উদ্দীনের উপস্থিতিতে এবং কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় এই সম্পত্তি দখলমুক্ত করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মহাজনপট্টি ও লালদিঘীর পাড়ের চারটি দোকানকোঠা অবৈধভাবে জবরদখল করে রেখেছিলো আব্দুল গফফার ফাহিম ও তার অনুসারীরা।

পরে, ২০১৫ সালে ভূমির মালিক আবুল কাসেম আল-আসাদ (ফয়সাল) বাদী হয়ে আব্দুল গফফার ফাহিম গং’দের বিরুদ্ধে করে সিনিয়র সহকারী জজ সিলেট সদর আদালতে মামলা দায়ের করেন।

যা পরবর্তীতে ২০১৯ সালে আদালত দখলদারের উচ্ছেদের নির্দেশ দেন।

সম্পত্তির প্রকৃত মালিকদের শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনায় কেউ যাতে বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়টি নিশ্চিতের নির্দেশনাও দিয়েছেন আদালত।

Share





Related News

Comments are Closed