Main Menu

সাবেক অর্থমন্ত্রী মুহিত অসুস্থ, দোয়া কামনা

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী, আবুল মাল আবদুল মুহিত ফের অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫মার্চ) সন্ধ্যায় আবুল মাল আবদুল মুহিত এর ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেড এর চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

মুয়িয সুজন জানান, গত কয়েকদিন যাবত তিনি ঢাকার বনানীর বাসায় শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন, মুখদিয়ে কোন খাবার নিতে পারছেন না, তাঁর শারীরিক অবস্থা অবনতিশীল হওয়ায় শনিবার সকাল সাড়ে ১১ টায় এ এম এ মুহিতকে ঢাকা গ্রীন রোডস্থ ‘গ্রীন লাইফ’ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুজন তাদের পরিবারের পক্ষ থেকে এ এম এ মুহিতের সুস্হতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এরআগে গত বছরে করোনায় আক্রান্ত হন ৮৮ বছর বয়সী মুহিত। ওই বছরের ২৯ জুলাই তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি করোনামুক্ত হয়ে সেখান থেকে বাসায় ফিরেন। তখন থেকে শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন প্রবীন এই অর্থনীতিবিদ।

অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত এ পর্যন্ত ১২টি বাজেট উপস্থাপন করেছেন, যার ১০টি আওয়ামী লীগ সরকার আমলের। বর্তমানে তিনি অবসর জীবন যাপন করছেন এবং বই লিখছেন।

আবুল মাল আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।

 

Share





Related News

Comments are Closed