ধলাই নদীতে বিষ, পানিতে ভেসে উঠছে মাছ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর উজানে আবারও বিষ দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ মার্চ) ভোর রাতে এই বিষ দেওয়া হয়। ফলে মাছ মরে ভেসে উঠে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি প্রথম দফায় বিষ ছাড়া হয়েছিলো।
কমলগঞ্জের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও সালাহউদ্দিন বলেন, প্রতি বছর এসময় একটি চক্র ধলাই নদীর উজানে গভীর রাতে বিষ ছাড়ে। ভোর রাতের মধ্যে বিষ দিয়ে মারা যাওয়া বড় মাছ ভাসতে থাকলে চক্রটি সেসব মাছ ধরে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে। আর সকালে ভেসে উঠা ছোট মাছগুলো এলাকার মানুষ ও ছেলে-মেয়েরা ধরে নেয়।
প্রশাসন কঠোর কোনো পদক্ষেপ না নেওয়া এমন ঘটছে বলে জানান তিনি।
বিষে মারা যাওয়া মাছ স্বাস্থ্যের জন্য ঝুঁকি বলে আশঙ্কা প্রকাশ করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া।
কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুর রহমান সিদ্দিকী প্রথম দফা বিষে মাছ মরার সময় বলেছিলেন, ঘটনাটি তার জানা নেই।
তবে সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছিলেন। এবারও তিনি বলেন, ঘটনাটি তার জানা নেই। তিনি তদন্ত করে দেখবেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এটি একটি কঠিন শাস্তিযোগ্য অপরাধ। ধলাই নদের পানিতে বিষ ছাড়ার বিষয়ে তিনি জানেন না।
তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেবেন বলে জানান তিনি।
Related News
মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed