মৌলভীবাজারে সেজদারত অবস্থায় বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে জুমার নামাজে সেজদারত অবস্থায় হারুনুর রশীদ হারুন (৭০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) দুপুরে উপজেলার রবিরবাজার জামে মসজিদে নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
মৃত হারুন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের দ্বিতীয় রাকাতের সেজদা দিতে গেলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে মসজিদের মুসল্লিরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রবিরবাজার জামে মসজিদ কমিটির সভাপতি নওয়াব আলী আব্বাস খান।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed