সিলেটে ট্রাভেলস মালিক আমিন রহমান ৫ দিনের রিমান্ডে
বৈশাখী নিউজ ডেস্ক : রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে প্রায় ৩০০ জনের কাছ থেকে অন্তত ১৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার হওয়া ট্র্যাভেল মালিক আমিন রহমানকে আদালতে তুলেছে পুলিশ।
বুধবার (২ মার্চ) দুপুরে তাকে আদালতে তোলে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ।
এর আগে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানার একদল পুলিশ।
আমিন রহমান সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। তিনি নগরের শাহজালাল উপশহরের জি ব্লকের ৪ নং রোডের ৯৬ নং বাসার বাসিন্দা তোফাজ্জল আলীর ছেলে।
জানা যায়, সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে অবস্থিত আমিন রহমান ট্রাভেলস নামক প্রতিষ্ঠানের মালিক আমিন রহমান রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে লোকজনের কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে পালিয়ে যান। পরে গত ২৭ ফেব্রয়ারী রোববার আমিন রহমান ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন ফখরুল ইসলাম নামের এক ভুক্তভোগী।
Related News
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশেরRead More



Comments are Closed