সিলেট জেলা প্রশাসক কার্যলয় প্রাঙ্গণে কর্মবিরতি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত ১৩-১৬তম গ্রেডের কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস), কেন্দ্রীয় কমিটি, ঢাকা কর্তৃক ঘোষিত ১ মার্চ (মঙ্গলবার) হতে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহাকারী সমিতি (বাকাসস), সিলেট জেলা শাখা।
১ মার্চ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহাকারী সমিতি (বাকাসস), সিলেট জেলা শাখার সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আলী মুজ্জামান, সহ-সভাপতি ফরিদ আহমদ, মহিলা সম্পাদিকা শাহনাজ পারভীন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমদ, সিনিয়র নেতা হাসান আহমদ, শাস্বতি নন্দী সোমা, অর্থ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed