বিশ্বে করোনায় আরো ৫৩৮৪ মৃত্যু, শনাক্ত পৌনে ১০ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে আক্রান্ত রোগীর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ৭১ হাজার ২১১ জন আক্রান্ত হন। এ সময়ে মারা গেছেন আরও ৫ হাজার ৩৮৪ জন।
মঙ্গলবার (১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে এ চিত্র দেখা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটেছে রাশিয়ায়। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ফ্রান্স, ইন্দোনেশিয়া, তুরস্ক ও ভারত। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ কোটি ৬৮ লাখ ৬৮ হাজার ৭৯৬। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ লাখ ৭৪ হাজার ৫৭৬ জনে। আর সুস্থ হয়েছেন ৩৬ কোটি ৮০ লাখ ৬২ হাজার ৩ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৬ লাখ ৪৪ হাজার ৩৪৯ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৭৫ হাজার ১০২ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৩০ হাজার ১৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৫৪ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৭ লাখ ২ হাজার ৮১৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৩৬৭ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৪ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ২২৪ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed