মৃত্যুর ৩ মাস পর কবর থেকে কিশোরীর লাশ উত্তোলন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সুলতানপুর গ্রামের একটি কবর থেকে আদালতের নির্দেশে সাড়ে ৩ মাস পর এক কিশোরীর লাশ উত্তোলন করেছে।
সোমবার (২৮ ফেব্রয়ারী) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এর উপস্থিতিতে মাধবপুর থানা পুলিশ কিশোরী সুলতানা আক্তারের মরদেহ উত্তোলন করে।
কিশোরী সুলতানা আক্তার সুলতানপুর গ্রামের শহীদ মিয়ার মেয়ে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কিশোরী সুলতানা আক্তার মারা যাওয়ার ২ মাস পরে তার পিতা শহীদ মিয়া হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে সুলতানপুর গ্রামের ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মাধবপুর থানায় মামলাটি এফআইআরভুক্ত করে অনুসন্ধান কাজ শুরু করে।
তিনি বলেন, মৃত্যুর পর নিহত কিশোরীর মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন করায় আদালতের নির্দেশে সোমবার দুপুরে ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে কিশোরীর মরদেহ উত্তোলন করা হয়। মৃত্যুর সঠিক কারন নির্ণয় করতে কবর থেকে লাশ উত্তোলন করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed