জিনিষপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার, অবৈধ নির্বাচন কমিশন বাতিল ও নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সিলেট মহানগর বিএনপি আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে জেলা ও মহানগর ছাত্রদলের সাথে যোগদান করেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুহিবুর রহমান লিটন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দীন রাজিব,মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমরানুল ইসলাম জাসিম, যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, যুগ্ম সম্পাদক রুজেল ইমাম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম আলাল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মির্জা অপু, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মকবুল হোসেন, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রণি পাল, কোম্পানিগন্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক এম. এ হানিফ, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইব আহমদ, মহানগর ছাত্রদলের গনশিক্ষা বিষয়ক সম্পাদক লায়েক আহমদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদ আহমদ, ল’ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা ছাত্রদলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমডি জহির তালুকদার, মহানগর ছাত্রদলের সহ-সমবায় সম্পাদক সোহাগ মিয়া, সহ-ত্রাণ দূর্যোগ বিষয়ক সম্পাদক শাকেল আহমদ, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমদ, জেলা ছাত্রদলের সদস্য আলম রহমান, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব নাজমুল ইসলাম আখল, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক নাজিম উদ্দীন, যুগ্ম আহবায়ক রুমান আহমদ, ৯নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাবুল হোসেন, আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুযেল আহমদ, ২৩নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব জাসিম আহমদ রাফি, জেলার ছাত্রদলের সদস্য শেখ নাদিম উদ্দীন, মিরাজ হোসেন মামুন, হাসান মামুন ইমন, মাহবুব আহমদ, আতিকুর রহমান, হাবিব আহমদ, হোসাইন আহমদ, মানিকুর রহমান, শাহানুর আলম, তুফায়েল আহমদ, নওশাদ খান হিমেল, মহানগর ছাত্রদলের সদস্য মুহিবুর রহমান, জাকির হোসেন, ফাহিম আহমদ জয়, মিলাদ আহমদ, ছাব্বির হোসেন, তানভীর আহমদ, তারেক আহমদ, সবুজ মিয়া, জামির হোসেন প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed