সরকারি কর্মচারী সমিতি সিলেটের কর্মবিরতি শুরু ১ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী কতৃর্ক অনুমোদিত মাঠ প্রশাসন বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ১৬-১৩ গ্রেডের কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় বাস্তবায়ন না করায় কর্মবিরতি পালন করা হবে। মঙ্গলবার ১ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।
সোমবার এক প্রেসবিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।
তবে সাপ্তাহিক ও সরকারি ছুটি এবং ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ১৭ মার্চ জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রতি গভীর শ্রদ্ধা রেখে উক্ত দিবসসমূহে কর্মসূচি স্থগিত থাকবে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed