Main Menu

নবীগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধের কাজ পরিদর্শন করলেন সচিব

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় কুশিয়ারা নদীর বিভিন্ন অংশে চলমান বাঁধ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার পিএএ।

পরিদর্শন স্থলে পৌঁছলে তাকে ফুলেল শুভেচছা জানান হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

পরিদর্শনকালে তিনি ঘুরে ঘুরে কাজ দেখেন। এ সময় তাঁর সাথে ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী পাউবো, সহকারী কমিশনার( ভুমি) নবীগঞ্জ উত্তম কুমার দাশ প্রমুখ।

Share





Related News

Comments are Closed