জাবিতে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের মানববন্ধন
জাবি প্রতিনিধি: ‘দৈনিক মজুরিভিত্তিক’ নিয়োজিত সকল কর্মচারীদের চাকুরি স্থায়ীকরনের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মচারীরা।
রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে প্রায় শতাধিক কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বেগম সুফিয়া কামাল হলের হল এটেনডেন্ট জান্নাতুন্নেসা বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। ২০১৬ সাল থেকে আমি দৈনিক মজুরির মাধ্যমে চাকুরী করছি। আমাদের শারীরিক অসুস্থতার জন্যও ছুটি দেওয়া হয় না। ছুটি দিলেও বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়। নতুন হল উদ্ভোদনের আগেই আমাদের চাকুরি স্থায়ী করার জোর দাবি জানাচ্ছি।’
বেগম সুফিয়া কামাল হলের হল এটেনডেন্ট নূরুন নাহার বলেন, ‘আমরা ৯-১০ বছর থেকে এইভাবে চাকুরি করে যাচ্ছি। আর কতদিন এইভাবে থাকব। আমাদের একটাই দাবি আমাদের চাকুরি স্থায়ী করা হোক।’
উল্লেখ্য, এর আগে গত ২৪ জানুয়ারি চাকুরি স্থায়ীকরণের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা। স্মারকলিপিতে কোনো সাড়া না পেয়ে আজ তারা আবার মানববন্ধন করেন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed