বিশ্বনাথে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিসার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির হোসাইন এর বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন অভিযোগের তদন্ত করতে সরেজমিন মাদ্রাসা পরির্দশন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর মাওলানা আবু তাহির হোসাইনকে মাদ্রাসার অধ্যক্ষ পদ থেকে অপসারণ দাবি করে তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, অব্যবস্থাপনা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারকে নাজেহাল ও নামে বেনামে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এহছানুর রহমান।
ওই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অভিযোগটি সরেজমিন তদন্তপূর্বক সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন প্রদান করতে নির্দেশ দেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিদর্শক ড. মো. আবুল কালাম আজাদ। আর ওই নির্দেশের প্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি সরেজমিন তদন্ত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দেব।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed