ইউক্রেনে যুদ্ধ শুরু
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসির।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের জাতিসংঘের রাষ্ট্রদূত সার্জি কিসলিয়্যাস বলেছেন, রাশিয়ার জাতিসংঘের দূত নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিএনএনকে জানিয়েছে, আক্রমণ শুরু হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, পুতিনের সামরিক অভিযানের ঘোষণা শুরু হওয়ার পর ইউক্রেনের দোনবাস এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রুশ জনগণের উদ্দেশে টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন দখলের কোনো পরিকল্পনা নেই রাশিয়ার।
একটি ‘বিশেষ সামরিক অভিযান’ ঘোষণা করে পুতিন বলেছিলেন, ইউক্রেনের জনগণ ‘মুক্তভাবে নির্বাচন করতে’ সক্ষম হবে কারা দেশ পরিচালনা করবে?
এদিকে ইউক্রেনে সামরিক অভিযান থেকে রাশিয়াকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিন নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের কোনো বিকল্প নেই। যুদ্ধবন্ধে রাশিয়াকে শান্তি আলোচনার প্রস্তাব দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি বলে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেন্সকি।
এদিকে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, ‘ইউক্রেনে মাত্রই পূর্ণমাত্রায় হামলা শুরু করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। কিছুক্ষণ আগে এ ঘোষণা দিয়েছেন তিনি।
পুতিনের এ ঘোষণা দেওয়ার ভাষণটি যখন টেলিভিশনে প্রচারিত হচ্ছিল একই সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চলছিল; যেখানে তাকে থামানোর আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার সকালে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনের সেনাদের অস্ত্র ফেলে ফিরে যাওয়ার আহ্বান জানান। কোনো রক্তপাত হলে তার জন্য ইউক্রেন দায়ী থাকবে বলেও হুঁশিয়ার করেন পুতিন।
ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ হয়েছে। পূর্ব এশিয়ার এই দেশটিতে রাশিয়ার হামলার জোরালো আশঙ্কার মধ্যেই খোদ রাজধানীতে বিস্ফোরণের খবর সামনে এলো।
বিবিসি’র সংবাদদাতা পল অ্যাডামস ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থান করছেন এবং তিনি জানিয়েছেন, কিছুক্ষণ আগে সেখানে তিনি পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
এছাড়া কিয়েভ থেকে সরাসরি সম্প্রচারিত হওয়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র একটি অনুষ্ঠানেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনে হামলার বিষয়ে ইতোমধ্যেই অনুমোদন দিয়েছে রাশিয়া। আর এর মাধ্যমে ইউরোপে বড় যুদ্ধের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইউক্রেন সীমান্তে মোতায়েন থাকা রুশ সেনাদের দিকে ইঙ্গিত করে বুধবার (২৩ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সেনাদের সামনে এগোনোর অনুমোদন দেওয়া হয়েছে।
তার ভাষায়, ‘অন্য দেশের ভূখণ্ডে (রুশ সেনাদের প্রবেশের অনুমোদন দিয়েছে মস্কো)। আর রাশিয়ার এই পদক্ষেপ ইউরোপ মহাদেশে বড় ধরনের যুদ্ধের সূচনা করতে পারে।’
ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি রুশপন্থি অঞ্চলকে মস্কো ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর বুধবার রাশিয়ার অর্থমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ রুশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি রুশপন্থি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং অর্থমন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন।
এছাড়া রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ‘ব্যাংক ভিটিবি পিএও’-র প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ড্রে কোস্তিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে সংস্থাটি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed