রাস্তা থেকে তুলে নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে একটি অটো থেকে তাদের তুলে নেওয়া হয়। পরবর্তীতে ৭-৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা তার সহপাঠীকে মারধর করেন এবং ওই ছাত্রীকে গণধর্ষণ করে।
ঘটনা জানতে পেরে রাতেই শিক্ষার্থীরা ধর্ষকদের গ্রেফতারের দাবিতে থানার সামনে অবস্থান নেন এবং ৩ দফা দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, এ খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। আমি নিজে এ ঘটনায় বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছি।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed