Main Menu

গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াজুল ইসলাম রাজু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রাজু উপজেলার রস্তমপুর ইউনিয়নের বেড়িবিল গ্রামের ডা. ময়নুল ইসলামের ছেলে। সে গোয়াইনঘাটের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র। তার মৃত্যুতে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সবাই শোকসন্তপ্ত।

পারিবারিক সূত্র জানায়, গত শনিবার রাতে রিয়াজুল এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। পথিমধ্যে অজ্ঞাত এক গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এক অটোরিকশা চালক গুরুতর আহতাবস্থায় রিয়াজুলকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান তিনি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি।

Share





Related News

Comments are Closed