বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ তুলে নিচ্ছে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক: আগামি বৃহস্পতিবার (২৪ ফেব্রয়ারী) থেকে সব ধরনের করোনার বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সেই সাথে পহেলা এপ্রিল থেকে বিনামূল্যে গণ-করোনা পরীক্ষা কার্যক্রমও বন্ধ করে দেয়া হবে। খবর বিবিসি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তবে কেউ করোনায় আক্রান্ত হলে তাকে আগের নিয়মেই আইসোলেশন বা সঙ্গনিরোধের নিয়ম মেনে চলতে হবে। সেই সাথে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে টার্গেট করে বিনামূল্যে করোনা পরীক্ষা কর্মসূচি চালু থাকবে।
বরিসের এমন সিদ্ধান্তের বিরোধিতা করছে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন। তাদের দাবি, প্রধানমন্ত্রীর এই পরিকল্পনা ঝুঁকিতে থাকা মানুষদের রক্ষা করতে ব্যর্থ হবে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed