Main Menu

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু, আহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের সিলেট-তামাবিল সড়কে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোিরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪জন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার (২০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট- তামাবিল-জাফলং মহাসড়কের হরিপুর শিখার খা এলাকার ৭নং গ্যাস কৃপ সংলগ্ন স্থানে নাম্বার বিহীন টোকন চালিত সিএনজি অটোরিক্সার সাথে সিলেট হতে ছেড়ে আসা সেনাকল্যাণ সংস্থার পণ্যবাহী কার্ভাড ভ্যানের (নং ঢাকা মেট্রো-ম ১১-৬০৯৩) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এই ঘটনায় ৫ জন আহত হন ৷

পুলিশ স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয় ৷ হাসপাতালে নেওয়ার পথে হরিপুর গ্রামের মৃত সাদিক আহমদের স্ত্রী রুমি বেগম (৩০) নামে একজন নিহত হন ৷

আহতরা হলেন- দরবস্ত ইউপির দিঘিরপাড় গ্রামের সিরাজ মিয়ার মেয়ে রিমা বেগম (১৭) তার বোন লিজা বেগম (১৫), গোয়াইনঘাট উপজেলার রাতারগুল গ্রামের আব্বাস আলীর ছেলে মিনহাজ (২৫), টোকন চালিত অনটেষ্ট সিএনজি অটোরিক্সার চালক হরিপুর হেমু ভেলোপাড়া গ্রামের জমির উদ্দিন এর ছেলে নাঈম হোসেন (২০) ৷

এই ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমদ বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আহতেদর উদ্বার ও সড়কে যানচলাচল স্বাভাবিক রাখেন ৷ দূর্ঘটনায় পতিত গাড়ী গুলো হাইওয়ে পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed