দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে বাংলাদেশী যুবক নিহত
প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় নিজ দোকানের আফ্রিকান কর্মচারীর ছুরিকাঘাতে মোহাম্মদ হাসান (৩৩) নামে এক বাংলাদেশি যুবক খুন হয়েছেন। পরে খুনী তার বাসা ও দোকানে থাকা টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে বলে জানা গেছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১টার দিকে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার হাম্মান্সক্রালে এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হাসান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য জিরতলী গ্রামের গুণহাজী ব্যাপারি বাড়ির মৃত আমিন উল্যা দরবেশের ছেলে।
আট ভাই ও দুই বোনের মধ্যে হাসান ছিলেন চতুর্থ। ৬ বছর আগে আফ্রিকায় ওই দেশের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন হাসানের বড় ভাই টিপু।
নিহতের চাচা কামাল উদ্দিন জানান, জীবিকার তাগিদে বড় ভাইয়ের মাধ্যমে ১৬ বছর আগে আফ্রিকায় যান মোহাম্মদ হাসান। বর্তমানে তার ছোট ভাই হেলালও দক্ষিণ আফ্রিকায় থাকেন। আফ্রিকায় যাওয়ার পর ভাইদের সহযোগিতায় প্রিটোরিয়ার হামাস্ক্রাল শহরে নিজের একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন তিনি। আগামী জুনে বাড়ি আসার কথা ছিল তার। পরিবারের পক্ষ থেকে তার বিয়েরও প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
তিনি আরও জানান, নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করার জন্য ওই দেশের (আফ্রিকান) এক যুবককে কর্মচারী হিসেবে নেন হাসান। দীর্ঘদিন পর বাড়ি আসবেন, তাই টাকা ও মূল্যবান মালামাল নিজের বাসায় রাখেন হাসান। শুক্রবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাসায় গিয়ে খাওয়ার পর আফ্রিকান কর্মচারীসহ ঘুমিয়ে যান হাসান। রাতের কোনো একসময় আফ্রিকান ওই কর্মচারী ঘুমের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হাসানের ওপর হামলা চালিয়ে টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যান। হাসানের চিৎকারে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed