সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৫৯
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫৯ জনের দেহে। মারা যাওয়া দু’জনই সিলেটের বাসিন্দা।
শুক্রবার (১৭ই ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৫৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে ১ হাজার ৫৬ জনের নমুনা পরীক্ষা এই শনাক্ত রোগীর সংখ্যা বের করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৯ শতাংশ।
তারমধ্যে সিলেট জেলায় ৪০ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ দিকে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১ জন করোনা রোগী। আর করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন। একই সময়ে আইসোলেশনে আছেন ২৮ জন।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ হাজার ৪০০ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ৫২ হাজার ১০২ জন। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরণ করছেন ১ হাজার ২২৪ জন।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed