Main Menu

কুমিল্লায় ট্রাকচাপায় অটো চালকসহ ৫ জন নিহত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় মালবোঝাই ট্রাকের চাপায় সিএনজিচালিত আটেরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বুড়িচং উপজেলার কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই চারজন যাত্রী ও সিএনজির চালক নিহত হন।

Manual5 Ad Code

নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশা চালক জুলহাস মিয়া (৬০), যাত্রী জহিরুল ইসলাম (৩৫), মো. জালাল (৩৭), সাইফুল (৩৫) এবং আলমগীর (৩৪)। এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর। তিনি জানান, ড্রাম ট্রাক ও অটোরিকশা কুমিল্লামুখী ছিল। ট্রাক দ্রুত ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। নিহতরা সবাই পুরুষ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। মরদেহ থানায় রাখা হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code