ছাতকে ডোবা থেকে যুবলীগ নেতার লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকে মিজান খাঁ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১৭ ফেব্রুয়ারি) নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রাম সংলগ্ন লাফার্জ-হোলসিম কলোনির সামনের একটি ডোবার পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সকালে লাশ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মিজান খাঁ (৩০) নোয়ারাই ইউনিয়নের বন্দেরগাঁও গ্রামের মনির খাঁর পুত্র ও লাফার্জ-হোলসিম সিমেন্ট কোম্পানির অস্থায়ী শ্রমিক। ইউনিয়নের ২ নং ওয়ার্ডে যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন মিজান খাঁ।
বুধবার বিকেলে তিনি কোম্পানিতে ডিউটি করতে যান। রাতে ডিউটি শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা রাস্তায় তাকে খুন করে ডোবার পানিতে ফেলে দিয়েছে এমন ধারণা করছেন স্থানীয়রা। তার পরনে লাফার্জ-হোলসিম কোম্পানির ড্রেস রয়েছে এবং তার ব্যবহৃত বাইসাইকেলটি ও ডোবার পাশে পাওয়া গেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাRead More
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ঘটনা ঘটেছে।Read More



Comments are Closed