সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৬৯
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছেন আরো ১জন। মারা যাওয়া ব্যক্তি সিলেটের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৭ই ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৬৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে ১ হাজার ৫ জনের নমুনা পরীক্ষায় এই শনাক্ত রোগীর সংখ্যা বের করা হয়। এতে সিলেট বিভাগে শনাক্তের হার হচ্ছে ৬ দশমিক ৮৭ শতাংশ।
এরমধ্যে বিভাগের সিলেট জেলায় ৫১ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ দিকে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩ জন করোনা রোগী। আর করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। একই সময়ে আইসোলেশনে আছেন ৩৯ জন।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬৬ হাজার ৩১৪ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ৫২ হাজার ৪১ জন। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরণ করছেন ১ হাজার ২২২ জন।
Related News
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায়Read More
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More



Comments are Closed