ভারতে বিয়ের আসরে কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে বিয়ের অনুষ্ঠান চলা অবস্থায় কুয়ায় পড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ বলেছে, নিহতরা সবাই নারী ও শিশু। ধাতব স্ল্যাবের উপর বসে থাকা অবস্থায় সেটি ভেঙে তাঁরা কুয়ায় পড়েছিলেন। বুধবার (১৬ ফেব্রয়ারী) সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কুশিনগরে।
নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে উত্তর প্রদেশ সরকার। এ ঘটনায় আরও অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন। সবাইকে কুয়া থেকে তুলেছেন গ্রামের বাসিন্দারাই।
এ ঘটনায় শোক প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, হৃদয় বিদারক ঘটনা।
বুধবার ঐতিহ্যগত গায়ে হলুদের সন্ধ্যা ছিল ওই বাড়িতে। আমন্ত্রিত অতিথিরা বর-কনের মুখে হলুদের পেস্ট দেওয়ার আয়োজন করছিলেন।
কুশিনগরের নেবুয়া নওরঙ্গিয়া গ্রামের ওই বাড়ির উঠোনে পুরনো কুয়া কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল। সেখানে কেউ বসে, আবার কেউ দাঁড়িয়ে দেখছিলেন গায়ে হলুদের অনুষ্ঠান। এমন সময় ভেঙে পড়ে কংক্রিটের স্ল্যাবটি।
মোট ২৮ জন নারী ও শিশু কুয়ার ভিতরে পড়ে যান। মুহূর্তেই সেখানে হইচই পড়ে যায়। সবাই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। গ্রামবাসীরা শিশু ও নারী মিলিয়ে ১৫ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও ১৩ জন ততক্ষণে মারা গেছেন।
জেলা প্রশাসক এস রাজালিঙ্গম বলেছেন, কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠান চলা অবস্থায় দুর্ঘটনাটি ঘটেছে। নারীরা বাচ্চাদের নিয়ে কুয়ার ঢাকনার উপর বসে ও দাঁড়িয়ে ছিলেন। পুরনো স্ল্যাবটি এতো ওজন নিতে না পেরে ভেঙে গেছে। স্ল্যাবটি ভেঙে সবাই কুয়ায় পড়ে যান।
নিহতদের পরিবারকে এককালীন চার লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
সূত্র: বিবিসি।
Related News
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More



Comments are Closed