অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল ১৬ ফেব্রয়ারী বুধবার। পরীক্ষার সূচী অনুযায়ী দুপুর ১টায় এই পরীক্ষা শুরু হবে।
পরীক্ষার প্রথম দিনে ইংরেজি আবশ্যিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশে ৩১১ টি কেন্দ্রে ৮৫০টি কলেজে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন মিলিয়ে মোট ৪ লাখ ৪৪ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরীক্ষা অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যেকোনো সমস্যার জন্য জাতীয় বিশ^বিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed