Main Menu

শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি: দিরাইয়ে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ঘরোয়া পরিবেশে। মঙ্গলবার সকাল থেকে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মভিটা উজানধল গ্রামের নিজ বাড়িতে শাহ আব্দুল করিম পরিষদের আয়োজনে তার জন্মবার্ষিকীকে ঘিরে চলে আলোচনা সভা ও বাউল গানের আসর।

শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি বাউলপুত্র শাহ নুর জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউল রমেশ ঠাকুর, বাউল আব্দুর রহমান ও বাউল ফয়সল সহ অনেক গুনী শিল্পীবৃন্দ।

উল্লেখ্য ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারী শাহ আব্দুল করিম সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদী ঘেঁষে উজান ধল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার জীবদ্দশায় শাহ আব্দুল করিম ১৬ শ’র বেশী গান লিখেছেন এবং সুর দিয়েছেন বলে জানান আব্দুল করিমপুত্র বাউল শাহ নুর জালাল।

 

Share





Related News

Comments are Closed