Main Menu

সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ১০০

বৈশাখী নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে সবশেষ ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মারা গেছেন ১ হাজার ২২০ জন।

একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১০০ জনের।এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৬৬ হাজার ১৫৫ জনের।

মঙ্গলবার (১৫ ফেব্রয়ারী) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশল লাল রায় স্বাক্ষরিত করোনাসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে বিভাগে ১ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা শনাক্ত হয়, শনাক্তের হার ৬ দশমিক ৯৯।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৮৩ জন, সুনামগঞ্জে ৫, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ৬ জন আছেন।

বিভাগে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১০৭ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৮৪ জন। এ নিয়ে বিভাগে সুস্থ হয়েছেন ৫২ হাজার ৮৫৩ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গত ডিসেম্বরের শেষ দিক থেকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, যা জানুয়ারির শেষ পর্যন্ত অব্যাহত থাকতে দেখা গেছে। ফেব্রুয়ারির শুরু থেকে সংক্রমণের হার কমেছে। করোনার সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সচেতন হতে হবে।

Share





Related News

Comments are Closed