৫০ বছর পর কানাডায় জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের বিধির বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনের মোকাবিলায় জরুরি অবস্থা জারি করেছে কানাডা সরকার। প্রায় ৫০ বছর পর কানাডায় জারি হলো এ অবস্থা।
বেশ কিছুদিন ধরেই ট্রাকচালকদের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হলো। কানাডাজুড়ে আজ ১৫ ফেব্রয়ারী হতে ৩০ দিন এ জরুরি অবস্থা চলবে।
কানাডায় করোনার ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করেছিল জাস্টিন ট্রুডো সরকার। তারপরই এই নির্দেশ প্রত্যাহার ও কোভিড বিধি শিথিলের দাবিতে শুরু হয় আন্দোলন।
বিশেষ করে ট্রাকচালকদের করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করতে সরকারের উদ্যোগের বিরোধিতা করে ‘ফ্রিডম কনভয়’ নামের বিক্ষোভ শুরু হয়। এর ফলে রাজধানী ওটোয়াসহ কানাডার অনেক জায়গার স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে ফোর্ড বলেন, গুরুত্বপূর্ণ অফিস আদালত বন্ধ করে বিক্ষোভ করা সম্পূর্ণ অবৈধ। এমন আদেশের পরও ট্রাকচালকরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখলে জরিমানা এবং এক বছরের সাজা ভোগ করতে হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ ধরে ট্রাকচালকদের এ বিক্ষোভ চলছে। ফলে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশটিতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। পরিস্থিতি সরকারের প্রায় হাতের বাইরে চলে গেছে। সে কারণে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছেন প্রিমিয়ার ডগ ফোর্ড।
তিনি বলেন, আন্তর্জাতিক সীমান্ত, বিমানবন্দর, প্রধান সড়ক ইত্যাদি যে কোনো সেবায় যারা বাধা সৃষ্টি করবে, তাদের জন্য এ আদেশ প্রয়োজ্য। এমনকি প্রয়োজনে ট্রাক চালকদের লাইসেন্সও বাতিল করা হতে পারে।
গত ২৮ জানুয়ারি থেকে কানাডার রাজধানীতে বিক্ষোভ শুরু করেন ট্রাক চালকেরা। পাশাপাশি লকডাউনসহ কোভিড সংক্রান্ত বিভিন্ন সরকারি বিধি নিয়ে আপত্তি রয়েছে বিক্ষোভকারীদের।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed