Main Menu

সিলেটে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী আহত

সিলেট প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে ট্রাক ও কার্ভাড ভ্যান ওভারেটেকে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী গুরতর আহত হয়েছেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রশিদপুরের তাজমহরম গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন দুজন। আহত দুজনের বাড়ি সিলেটের বিশ্বনাথে। আহতরা হলেন সৌভন ও টিপু। দুজনেই বিশ্বনাথ আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী বলে জানা গেছে।

গুরতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করেন। তবে দুই গাড়ির চালকরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা কার্ভাড ভ্যান (ঢাকা মেট্রো-উ ১১-২১৪৬) ও বিপরীত দিকে থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-১০০২) ওভারটেক করে। এতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে খাদে পড়ে যায় দুটি ট্রাক। এসময় ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরতর আহত হন।

Share





Related News

Comments are Closed